টাঙ্গাইলে চাল কলে দুর্ঘটনা, তিন শ্রমিক নিহত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮ এএম

টাঙ্গাইলে একটি চালকলের থারমেক্স বয়লারের সাইলো ভেঙে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন জানান, রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার গোপালপুর উপজেলার পৌর শহরের ডুবাইল এলাকার একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড নামে চাল কলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাঈমুল ইসলাম, আরিফুল ইসলাম ও আরিফুল ইসলাম। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে।

ঘটনাস্থলে কর্মরত থাকা শ্রমিক দেলোয়ার হোসেন জানান, একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডের কর্তৃপক্ষ কয়েক দিন আগে অন্তত ৫০ কেজির ৪০০ বস্তা চাল ধারণক্ষমতার একটি সাইলো স্থাপন করেন। রোববার আনুমানিক রাত ৯টার দিকে ওই নতুন সাইলো থেকে চাল বস্তায় ভরার  কাজ শুরু করা হয়। আমিসহ চার জন শ্রমিক চাল বস্তায় ভরা শুরু করি। বেশ কয়েকটি বস্তায় চাল ভরার করা পর বিকট শব্দ শুনতে পাই। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরেই দেখি আমি হাসপাতালে। আর আমার সাথে থাকা বাকি তিন জন হাসপাতালের মর্গে।

আরও পড়ুন: রংপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৯

এ ব্যাপারে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন একাত্তর টেলিভিশনের সঙ্গে কথা বলতে রাজি হননি।

তবে তিনি সাংবাদিকদের জানান, নিহতদের লাশ ময়না তদন্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এসি

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর