মেয়াদোত্তীর্ণ রঙ দিয়ে জন্মদিনের কেক, লাখ টাকা জরিমানা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ রঙ ও ফুড কালার দিয়ে জন্মদিনের কেক তৈরির অভিযোগে ‘মৌচাক বেকারি’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চৌমুহনীর মৌচাক বেকারিতে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) মো. কাওছার মিয়া।

তিনি সাংবাদিকদের বলেন, মৌচাক বেকারিতে মেয়াদোত্তীর্ণ ক্ষতিকারক রং দিয়ে জন্মদিনের কেক তৈরি করা হচ্ছিল। বিষয়টি হাতেনাতে ধরা হয়। অভিযোগ প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

image

আরও পড়ুন: ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদেরভিত্তিতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বেগমগঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে এসব বিষয়ে সর্তক করা হয়েছে। 

অভিযানে সহযোগিতা করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।


একাত্তর/আরবিএস  

মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর