রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলা, বরখাস্ত দুই

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০ পিএম

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ভাণ্ডার রক্ষক জীবন ও ড্রাইভার আব্দুস সবুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার স্বীকার হন এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের আমবাগান এলাকায় বিএমডিএ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে বলে রুবেল ও বুলবুল জানান।

আরও পড়ুন: নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর

বিএমডিএর সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুলবুল হাবিব ও রুবেল সেখানে সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আব্দুর রশীদ তাদের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করেন। এর কিছুক্ষণ পর বুলবুল লাইভ এর প্রস্তুতি নেওয়ার সময় আব্দুর রশীদের নির্দেশে জাহিদের নেতেৃত্বে বিএমডিএ’র কর্মচারীরা হামলা করে।

image

এতে গুরুত্বর আহত হন রুবেল ও বুলবুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হামলার শিকার বুলবুল হাবিব বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮টায় অফিস শুরু হবার কথা। সেই নির্দেশনা কতটুকু কার্যকর হয়েছে সেটির খবর নিতে সকালে তারা বিএমডিএ সকালে যান। সকাল ৮টা ২০ মিনিটের দিকে বিএমডিএর নির্বাহী পরিচালক (ইডি) আব্দুর রশিদ অফিসে প্রবেশ করেন। এর পরপরই তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। বিনা অনুমতিতে কেন প্রবেশ করেছে এবং কেন ছবি তুলছে এই নিয়ে উত্তেজিত হয়ে উঠেন তিনি।

বুলবুল আরও বলেন, এক পর্যায়ে দ্বিতীয় তলায় তার দপ্তরে উঠে যান। কিছুক্ষণ পরে ৮ থেকে ১০ জন লোক আমাদের ঘিরে ধরে। আমাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় এবং ক্যামেরা ও এটিএন নিউজের বুম ভেঙে ফেলে। তাদের হামলায় আমার ক্যামেরাম্যান রুবেল গুরুতর আহত হয়। রুবেলকে তারা শক্ত কোনো কিছু দিয়ে তারা জোরে আঘাত করে। বর্তমানে তার অবস্থা গুরুতর। এমন অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”

ঘটনার পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী গ্রহণ করেন স্থানীয় সাংবাদিকেরা। দুপুরে সাংবাদিকদের চলমান আন্দোলনে এসে দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করার ঘোষণা দেন বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান। 

image

এ সময় তিনি বলেন, সাংবাদিকদের মারধরের ঘটনায় সরাসরি জড়িত থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার সোহেল রানা বলেন, হামলার বিষয়ে আমরা এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এআর


গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর