নোয়াখালীতে তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৪ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানের ৪২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এরমধ্যে দুটি রেস্তোরাঁ ও একটি বেকারি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌরাস্তা ও বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

তিনি বলেন, চড়ুইভাতি রেস্টুরেন্টকে কেওড়া জল রাখায় ২০ হাজার টাকা, পঁচাবাসী খাবার থাকায় রাজমহল হোটেলকে ১০ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় রাজধানী বেকারিকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

আরও পড়ুন: প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও সোনাইমুড়ী থানার পুলিশ সদস্যরা।


একাত্তর/আরএ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্তদলের নেতারা বিএনপিকে নসিহত করছেন। সেই গুপ্তদের বলবো, বিএনপিকে নসিহত না করে আগে নিজেদের ঘরের দিকে নজর দিন।
পরিবেশ সংরক্ষণ ও টেকসই শিল্পায়নের লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর