নির্মাণাধীন ভবনের চৌবাচ্চা থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৯ পিএম

গাজীপুরে একটি নির্মাণাধীন ভবনের চৌবাচ্চা থেকে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করছে পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরের কোনাবাড়ীর জরুন এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু হামিদুল (৫) মুন্সীগঞ্জ জেলার সদর থানার দেওয়াকান্দী গ্রামের আবেদ আলীর ছেলে। জরুন এলাকার সেলিম হাজির বাড়িতে ভাড়া থাকতো শিশুটির পরিবার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে বাসা থেকে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরে আশেপাশে খোঁজাখুঁজি করেও শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি রাতে। সকালে স্থানীয়রা ওই এলাকার হাবিবের নির্মাণাধীন ভবনের চৌবাচ্চায় মরদেহ ভাসতে দেখে শিশুটির পরিবারকে খবর দেন। পরে পরিবার সদস্যরা গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/জো 

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর