বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগে গৃহপরিচারিকা আটক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:২২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগে গৃহপরিচারিকার বিরুদ্ধে মামলা করেছেন নির্যাতনের শিকার বৃদ্ধার ছেলে।

এ ঘটনায় বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ অভিযুক্ত গৃহপরিচারিকা সুফিয়া বেগমকে (৪২) আটক করেছে। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত দুই বছর ধরে ব্রাহ্মনবাড়িয়া সদর থানার শ্রীরামপুর এলাকার মৃত আতিকউল্লার স্ত্রী অসুস্থ বৃদ্ধা হাসনা বেগম (৭২) তার বড় মেয়ে সিরাজুম মনিরার সাথে আমলাবো এলাকায় বসবাস করে আসছেন।

তার মেয়ে চাকরি করেন পার্শ্ববর্তী একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। বৃদ্ধা মাকে দেখাশুনার জন্য মেয়ে গৃহপরিচারিকা হিসেবে বাড়িতে রাখেন সুফিয়া বেগম নামে এক নারীকে। 

মেয়ে মাকে রেখে বিদ্যালয়ে চলে গেলে গৃহপরিচারিকা সুফিয়া বেগম হাসনা বেগমকে অকারণে মারধর করতেন বলে মেয়ের কাছে অভিযোগ করেন তিনি। তবে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সুফিয়া বেগম বিষয়টি অস্বীকার করেন। 

image


এক সপ্তাহ আগে বৃদ্ধা আবারও একই অভিযোগ করলে ঘটনার সত্যতা যাচাই করতে গোপনে বৃদ্ধার শয়নকক্ষে বসানো হয় সিসিটিভি ক্যামেরা।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিসিটিভি ক্যামেরায় ধারন করা ভিডিওতে দেখা যায়, সুফিয়া বেগম হাসনা বেগমকে মারধর করছেন। 

আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের চৌবাচ্চা থেকে শিশুর মরদেহ উদ্ধার

এ ঘটনায় পরদিন রাতেই রূপগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন হাসনা বেগমের পরিবার। তাদের পক্ষ থেকে সুফিয়া বেগমের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। 

নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) জানান, মামলা করার পর বুধবার সকালে অভিযুক্ত সুফিয়া বেগমকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর