রূপগঞ্জে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক ৫ আসামী আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০২:১১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, চেকজালিয়াতিসহ বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামীকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত থেকে শুক্রবার  দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো ৩ মাসের সাজাপ্রাপ্ত মাছুমাবাদ এলাকার আলী আজগরের ছেলে আনোয়ার হোসেন (৫০)।  ৬ মাসের সাজাপ্রাপ্ত পাড়াগাও এলাকার নাজিমউদ্দিনের ছেলে সুরুজ (৪০)। এক বছরের সাজাপ্রাপ্ত দাউদপুর পুটিনা এলাকার মোন্তাজউদ্দিনের ছেলে সোহেল রানা (৩৪)। ৬ মাসের সাজাপ্রাপ্ত  হিরনাল এলাকার  ফজলুল হকের ছেলে মোশারফ হোসেন (৪২) ও এক বছরের সাজাপ্রাপ্ত দড়িকান্দি এলাকার বুলবুলের ছেলে বাদল ফরাজি (৩৪)। 

পুলিশ জানায়, বিভিন্ন মামলায় আদালত আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল। 

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ৫ আসামীকে আটক করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।


একাত্তর/এআর

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতো ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর