ফরিদপুরে ২৫ কেজি গাঁজাসহ দুইজন আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:০০ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল বিশ্বাসপুরের শুকুর মিয়ার ইটভাটার পাশ থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান।

জানা গেছে, আটককৃতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মনপুরের মৃত আব্দুস সাত্তারের ছেলে জুয়েল খান (৩৬) ও বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল বিশ্বাসপুর গ্রামের বাবুল শেখের ছেলে আব্দুল কুদ্দুস (২৩)।

সাংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান জানান, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে পোয়াইল বিশ্বাসপুর গ্রামের শুকুর মিয়ার ইটভাটার পাশে তিন ব্যক্তি বস্তাভর্তি গাজা নিয়ে বিক্রির চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করলেও নিজাম নামে অপর একজন পালিয়ে যায়। এসময় তাদের নিকট থেকে বস্তাভর্তি ২৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কলাপাড়ায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ সুপার আরও জানান, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা এসব মাদক কুমিল্লা ও ব্রাক্ষ্মণবাড়িয়া অঞ্চল থেকে এনে বিক্রি করছিলো বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর