রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য আটক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে এক কিশোর গ্যাংয়ের প্রধানসহ গ্যাংটির ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল নতুন বাজার থেকে তাদের আটক করা হয়। 

এসময় তাদের তল্লাশি চালিয়ে একটি রামদা, একটি হাঁসুয়া, চারটি ছোরা, একটি হাতুড়ি, তিনটি সুইচ গিয়ার চাকু ও চারটি জিআই পাইপ উদ্ধার করা হয়।

এরপর, শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে র‌্যাব আটককৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করে। রাতেই এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এক কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একত্রিত হচ্ছে- এমন খবরের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে গ্যাংটির প্রধান মুকিতসহ ১৪ জনকে আটক করে। আটক মুকিত ও সুজনের বয়স ১৮ বছরের বেশি। এছাড়া গ্যাংটির বাকি সদস্যরা সবাই অপ্রাপ্তবয়স্ক।

আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

নারায়ণগঞ্জের (গ-সার্কেল) সহকারী পুলিশ সুপার পুলিশ আবির হোসেন জানান, ওই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা পরস্পর যোগসাজশে সংঘবদ্ধ গ্রুপ হয়ে বিভিন্ন সময় রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর