উলিপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪২ পিএম

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের দুইদিন পর ধানক্ষেত থেকে ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে পাতিলাপুর-মিয়াপাড়া সড়কের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত শিশু ফরহাদ হোসেন (১০) উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামের নূর আলমের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

দলদলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী সরকার জানান, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শিশুটি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর তার পরিবারের লোকজন রাত এবং পরদিন শুক্রবার বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শনিবার সকাল সাড়ে আটটার দিকে তাদের বাড়ির পাশের পাতিলাপুর-মিয়াপাড়া সড়কের আকবর আলীর ধানক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানা পুলিশকে খবর দেয়। 

আরও পড়ুন: কিশোরগঞ্জে নার্সারিতে দুর্বৃত্তদের আগুন, ভাঙচুর ও ছিনতাই

বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর