পাবনায় দুই ভাই হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:১০ পিএম

পাবনায় সাবেক পুলিশ সদস্য ও তার ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল, মানববন্ধন ও কুশ পুতুল দাহ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলার সুজানগর উপজেলা তাঁতিবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামে ঘণ্টা ব্যাপী এই কর্মসূচিগুলো পালন করা হয়।

মানববন্ধনে নিহতের স্ত্রী জলি ও ছেলে জুবায়ের খন্দকার বলেন, হত্যাকারীরা দীর্ঘদিন ধরে  জাহাঙ্গীর আলমের কাছে চাঁদা দাবি করে আসছিল। তারা চাঁদাবাজি ছাড়াও এলাকায় সন্ত্রাস, জুয়া ও মাদক ছড়ানোর কাজে জড়িত। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পেতো না। জাহাঙ্গীর প্রতিবাদ করায় তাদের দুই ভাইকে হত্যা করা হয়েছে। 

তারা জানান, আসামিরা নানাভাবে মামলা তুলে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। 

এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন,গ্রেপ্তার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ বাকি আসামি ধরতে অভিযান অব্যাহত রেখেছে। ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি। মামলাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আরও পড়ুন: শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

প্রসঙ্গত, গত ২২ আগস্ট সকালে সন্ত্রাসীরা জাহাঙ্গীর আলমকে প্রকাশ্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তার ভাই মতিউর রহমান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে ৩০ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে জুবায়ের খন্দকার বাদি হয়ে ২২ জনের নামে ২৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। 


একাত্তর/এসি

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর