সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।  

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের সিআইখোলা কালাইতার পাড় মসজিদ সংলগ্ন মো: শাহাদাতের মালিকানাধীন পাঁচ তলা ভবনের টপ ফ্লোর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

বাড়িওয়ালা শাহাদাৎ জানান, গত আগস্ট মাসে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। মৃত রবিউল রাজ মিস্ত্রীর কাজ করতো বলে জানেন তারা। শনিবার বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা রবিউলের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে তাকে জানালে তিনি ‘৯৯৯’-এ ফোন দেন। পরে পুলিশ এসে ভিতর থেকে দরজা বন্ধ ঘর খুলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: বিএনপি নেতারা হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখেন: কাদের

পুলিশ জানিয়েছে, তাদের মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে একটি এফিডেভিট কপি যাতে লেখা রয়েছে গত জুনে লাকি দাস হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে আয়েশা সিদ্দিক নামে রবিউলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যু সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে। 

 

একাত্তর/আরবিএস  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৩৫ হাজার লিটার ফার্নেস অয়েল ও ৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে। 
নারায়ণগঞ্জে গভীর রাতে একটি বাড়িতে হঠাৎ বিস্ফোরণে নারী, শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আট জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে,...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ আট জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ভারতের মেঘালয়ে নিহত নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের ছাত্রনেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ দেশে ফিরেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর