গোমস্তাপুরে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:০৫ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ফোনে গেম খেলার সময় ফোন কেড়ে নেয়ায় মায়ের উপর অভিমান করে ওই তরুণ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে জেলার গোমস্তা পুর উপজেলার রহনপুর প্রসাদপুরে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম শাহ আলম (১৭)। তিনি রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লার কবির আলমের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শাহ আলম মোবাইল ফোনে গেম খেলছিলেন। এসময় তার মা খেলা বন্ধ করতে বললেও তাতে কর্ণপাত না করায় তিনি ফোনটি কেড়ে নেন। 

আরও পড়ুন: তারাগঞ্জে অ্যাম্বুলেন্সে মিনিবাসের ধাক্কায় নিহত তিন

কিছুক্ষণ পর শাহ আলমের মা ছেলের ঘরে গিয়ে তার ফ্যানের সাথে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

একাত্তর/এসজে

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর