পিতৃ পরিচয় শনাক্তে গৃহকর্মী ও সন্তানের ডিএনএ পরীক্ষা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৯ পিএম

গাজীপুরে এক গৃহকর্মীর সন্তানের পিতৃ পরিচয়ে দাবিতে মা ও সন্তানের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ডিএনএ পরীক্ষা শেষে তাদের কোনাবাড়ি সরকারি আশ্রয়ণ কেন্দ্রে পাঠানো হয়েছে। 

রোববার (১১ সেপ্টেম্বর) ঢাকার সিআইডি’র ল্যাবরেটরিতে তাদের ডিএনএ পরীক্ষা করানো হয়। 

ওই নারীর অভিযোগ, কাপাসিয়া সদর থানার ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেনের ধর্ষণে তিনি অন্তস্বত্ত্বা হয়ে পড়েন। পরে সন্তান প্রসব করেন। এক পর্যায়ে সন্তানের পিতৃ পরিচয় শনাক্তের দাবিতে গাজীপুরের আদালতে মামলা করেন। আদালত মামলার তদন্তের দায়িত্ব দেয় গাজীপুর পিবিআইকে।  

এদিকে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জানান, ওই নারী তার গৃহকর্মী ছিল। তার দাবি,  ভিকটিমের গর্ভে যে সন্তান এসেছে সেটা তার স্বামী রইজ উদ্দিন রোহিতের। রাজনৈতিকসহ নানা কারণে পূর্ব বিরোধের জের ধরে একটি চক্র তার বিরুদ্ধে দরিদ্র ভিকটিম পরিবারকে ব্যবহার করে ষড়যন্ত্র করছে। তিনিও শিশুর পিতৃ পরিচয় চূড়ান্ত করতে অন্যদের ডিএনএ পরীক্ষার দাবি জানান। 

আরও পড়ুন: ইয়াবা দিয়ে ফাঁসানো সেই এএসআইসহ তিনজন কারাগারে

পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর হাফিজুর রহমান জানান, পিতৃ পরিচয় চূড়ান্ত করতে চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ও ময়মনসিংহের তারাকান্দা থানার মৈলানকান্দা গ্রামের রইজ উদ্দিন রোহিতের ডিএনএ পরীক্ষা করানো হবে। তবে রইজ উদ্দিনের খোঁজ এখনও পাওয়া যায়নি। তবে চেষ্টা চলছে। দিন তারিখ নির্ধারণ না হলেও অচিরেই ইউপি চেয়ারম্যানের ডিএনএ পরীক্ষা করানো হবে। 

তিনি জানান, এরই মধ্যে ওই নারী ও তার সন্তানকে উদ্ধার করে সরকারি হেফাজতে নেয়া হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এবং ভিকটিম, তার সন্তান, অভিযুক্ত ও সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে। 


একাত্তর/এসি

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর