নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে আদালতে তলব

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০১:১৯ পিএম

ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করে গ্রাহকদের হয়রানির করার দায়ে নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফকে তলব করেছেন নাটোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

রোববার (১১ সেপ্টেম্বর) নাটোরের সিনিয়র জুডিসিয়াল মো. মোসলেম উদ্দিন এই আদেশ দেন।

ম্যাজিস্ট্রেটের আদেশের বরাত দিয়ে নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. আতাউল গনি ওসমানী বলেন, গত ৮ সেপ্টেম্বর রওশনআরা নামের বেগম নামের একজন সেবাগ্রহীতা পাসপোর্ট নবায়নের আবেদন করেন। রওশনআরা বেগমের এনআইডি কার্ডে জন্মস্থান রাজশাহী লিখা আছে কিন্তু এমআরপি পাসপোর্টে নাটোর লিখা থাকায় সংশোধনের জন্য কোর্ট এফিডেভিট দিতে হবে মন্তব্য লিখে আবেদনটি ফেরত দেন সহকারী পরিচালক মো. আলী আশরাফ। 

রওশনআরা বেগম এফিডেভিট করতে গেলে এফিডেভিট শাখার ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দিনের নজরে আসে বিষয়টি। রওশনআরা বেগম ছাড়াও অসংখ্য সেবাগ্রহীতাকে আদালতে এফিডেভিটের জন্য পাঠায় পাসপোর্ট অফিস যাদের এফিডেভিটের কোন প্রয়োজন নাই।

আদেশে ম্যাজিস্ট্রেট বলেন, মোছা. রওশন আরা বেগমের পাসপোর্ট পুনঃনবায়নের দরখাস্তে সহকারী পরিচালক স্বাক্ষরিত মন্তব্যে কোর্ট এফিডেভিট দিতে হবে মন্তব্য করলেও যেহেতু সার্কুলার অনুযায়ী এফিডেভিটের প্রয়োজন নাই। সেক্ষেত্রে সেবা প্রার্থীদের হয়রানি করা পাসপোর্ট অধিদপ্তরের সার্কুলারের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করেন ম্যাজিস্ট্রেট।

তাছাড়া দেশে পাসপোর্ট আবেদনকারীদের এনআইডি তথ্য অনুযায়ী পাসপোর্ট প্রদান সংক্রান্ত পরিপত্র জারি আছে।

এবিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন নির্দেশ প্রদান করা হবে না তা আগামী ১৪ সেপ্টেম্বর তারিখে ম্যাজিস্ট্রেটের সামনে সশরীর হাজির হয়ে সকাল ৯টার সময় লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ প্রদান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দিন।

আরও পড়ুন: সাগর ও উপকূলে ঝড়ের আভাস, তিন নম্বর সতর্ক সঙ্কেত

নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফ বলেন, 'আদালতের আদেশের কপি পেয়েছি। পাসপোর্টের জন্য কোন কোন ক্ষেত্রে এফিডেভিট করতে হয় তার ব্যাখ্যা জানতে চেয়েছেন আদালত আমি ব্যাখ্যা দিবো।' 

তিনি বলেন, পাসপোর্টের তথ্য পরিবর্তনের প্রমাণ হিসাবে এফিডেভিট করতে বলা হয়। অনেক সময় সেবাগ্রহীতাদের না বললেও তারা নিজেরাই এফিডেভিট করে আনেন। তবে সেবাগ্রহীতা কাউকে হয়রানি করা হয় না নলেও দাবি করেন তিনি।

একাত্তর/এসজে

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
‘অনেক ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত সাম্প্রতিক চর্চা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি...
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর