চট্টগ্রামে গৃহবধূ খুনের অভিযোগে প্রতিবেশি গ্রেপ্তার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:১১ পিএম

চট্টগ্রামের ইপিজেড নিউমুরিং এলাকায় গৃহবধূ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার মো. কিবরিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ সময় অভিযুক্ত কিবরিয়ার কাছ থেকে মোবাইল ও ওই নারীর স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কোন একসময় ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) ইপিজেড থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার শাকিলা সুলতানা জানান, নিউমুরিং তক্তারপুল এলাকার মাবিয়া ভিলার শামীমা আক্তারকে আপা বলে সম্বোধন করতেন একই বাড়ির আরেক বাসিন্দা মো. কিবরিয়া। সে সুবাদে শামীমার ঘরে প্রায় আসা যাওয়া ছিল কিবরিয়ার। 

আরও পড়ুন: বরগুনা শহরকে খাসের প্রক্রিয়া, ডিসিসহ তিনজনের নামে মামলা

রোববার রাতে কিবরিয়া ঘরের কলিংবেল চাপলে দরজা খুলে দেন শামীমা। এসময় আচমকা পেছন থেকে শামীমার মুখ চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে কিবরিয়া। পরে তাকে হাতপা বেঁধে বিছানায় ফেলে চলে যায় খুনি।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, পুলিশ বিষয়টি জানতে পারলে বিশেষ অভিযান চালিয়ে কিবরিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ওই গৃহবধূর স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

একাত্তর/এসজে
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর