৯ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে দেশের রেল যোগাযোগ চালু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৮ পিএম

রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে প্রায় ৯ ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকার পর আবারও তা চালু হয়েছে। 

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়। পরে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সাংবাদিকদের জানান, বাংলাবান্ধা ট্রেনটি রাত সোয়া ৯টায় রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সরদহ স্টেশনের এক নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হয়ে দুই নম্বর লাইনের উপরে উঠে যায়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: নেত্রকোনার রাজাকার খলিলুরের মৃত্যুদণ্ড

তিনি বলেন, দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী এসে সারারাত ধরে কাজ করে। মঙ্গলবার ভোরে লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শেষ হয়। রাতের ধুমকেতু ট্রেনের যাত্রা বাতিল করা হয়। লাইন ক্লিয়ার হওয়ার পর রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস সকালে ছেড়ে গেছে। 


একাত্তর/এসি

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর