সাপের ছোবলে বউ-শাশুড়ির মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৭ পিএম

কুষ্টিয়ায় সাপের ছোবলে মারা গেছেন জয়নব বেগম (৫০)ও কামরুন্নাহার (২৮) নামে দুই নারী। তারা সম্পর্কে বউ-শাশুড়ি।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ঘুমন্ত অবস্থায় হাবিবুল বাশারের স্ত্রী কামরুন্নাহারকে একটি বিষধর সাপে ছোবল দেয়। পরে কামরুন্নাহারের চিৎকারে তার শাশুড়ি জয়নব বেগম পাশের কক্ষ থেকে ছুটে আসলে সাপটি তাকেও ছোবল দেয়।

ভোরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি ঘটলে তাদেরকে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।

এসময় পথিমধ্যে কামরুন্নাহার মারা যান। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মারা যান শাশুড়ি জয়নব বেগম। জয়নব বেগম স্থানীয় আব্দুস সাত্তারের স্ত্রী।

আরও পড়ুন: অভিযান শেষেই আবারো পুরনো চেহারায় গুলিস্তানের ফুটপাত

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুজ্জামান সাপে কামড়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


একাত্তর/আরএ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর