চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নে ৭ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হানিফ নামের মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে এলাকার লোকজন তাকে ধরে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।
গ্রেপ্তার মোহাম্মদ হানিফের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায়
মোহাম্মদ হানিফ ফটিকছড়ি ইউনিয়নের গার্ডপাড়া জামিরুল উলুম ইসলামী মাদরাসার শিক্ষক।
নির্যাতিত শিশুর বাড়িও গার্ডপাড়ায়। শিশুটি বিকেলে আরবি পড়তে ওই মাদরাসায় যেত।
ঘটনার দিন মাদরাসার অন্য শিক্ষার্থীরা না থাকায় সুযোগে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত।
আরও পড়ুন: বেনাপোলে সীমান্ত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
এএসআই মোতাহার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/আরএ
