সেশন চার্জের নামে ৫০০ টাকা দাবি অধ্যক্ষের, শিক্ষার্থীদের না

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩ পিএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে খামারগ্রাম ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সেশন চার্জের নামে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ উঠেছে।

এমন দাবির প্রেক্ষিতে বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল ও অধ্যক্ষের কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

শিক্ষার্থীরা বলেন, কলেজের ভর্তির সময় সেশন চার্জের টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, ক্যান্টিনসহ অন্য সুবিধার জন্য ফি নেয়া হয়। কিন্তু সেগুলোর কোনো সুবিধা দেয়া হচ্ছে না। তারপরও ‘ইয়ারচেঞ্জ’ বা বার্ষিক উন্নয়ন পরীক্ষার আগে হঠাৎ করে অধ্যক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে আবারও সেশন চার্জের কথা বলে ৫০০ টাকা করে দাবি করেছেন। 

তারা জানান, ওই টাকা না দিলে আগামী রোববার ইয়ারচেঞ্জ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে জানানো হয়েছে। 

একাদশ শ্রেণির কয়েকজ শিক্ষার্থী জানান, কয়েক মাস আগ কলেজের শিক্ষার্থীদের  ইউনিক আইডি কার্ডের জন্য অধ্যক্ষ হায়দার আলী প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে দেড়শ টাকা করে নেন। তবে শিক্ষার্থীদের তােপর মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসতে বাধ্য হন। 

তারা আরও জানান, এবছর উচ মাধ্যমিক স্তরের প্রথম বর্ষের প্রায় ৪০০ শিক্ষার্থীর কাছ থেকে অধ্যক্ষ হায়দার আলী ৮০০ টাকা করে ‘অ্যাসাইনমট ফি’ আদায় করেন। সেই অর্থ ফেরতের দাবিতে আট জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষােভ করেন শিক্ষার্থীরা। পরে  একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে সে তদন্ত  আর আলার মুখ দেখেনি। 

আরও পড়ুন: মাদরাসায় শিশু বলাৎকার, চার শিক্ষক গ্রেপ্তার

এ বিষয়ে খামারগ্রাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আপতত টাকা নেয়া হবে না। পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও দেয়া হবে। তবে ফাইনাল পরীক্ষার আগে টাকা দিতে হবে।

এদিকে চৈহালী উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার বলন, সরকারি বিধির বাহিরে কোনো অর্থ আদায় কিংবা এমন কর্মকাণ্ড কাম্য নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে। এছাড়া আগের তদন্ত রিপার্ট দ্রুতই পাঠানা হবে। 


একাত্তর/এসি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর