ধুনটে বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৪ পিএম

বগুড়ার ধুনটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে গরুসহ ৬০ বছর বয়সী এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গোদাগাড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তোফাজ্জল হোসেন (৬০) ওই গ্রামের আলিমুদ্দিনের ছেলে। 

এ ঘটনা নিশ্চিত করে নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিতা নাছরিন জানান, দুপুরের দিকে কৃষক তোফাজ্জল হোসেন বাড়ির পাশের মাঠে গরু চরাতে যায়। তখন অবিরাম বৃষ্টি ঝরছিল। এসময় হঠাৎ বজ্রপাতে কৃষক তোফাজ্জল হোসেন তার একটি গরুসহ ঘটনাস্থলেই মারা যান। 

আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি বৃদ্ধের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 


একাত্তর/জো 

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর