ক‌য়ে‌লের আগুনে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৬ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে মশা তাড়াতে জ্বালানো কয়েলের আগুনে পুড়ে মিলন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আন্দারুপাড়া পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।

মিলন ওই গ্রামের সবুজের স্ত্রী।

স্থানীয়রা জানান, বারোমারী বাজারের মালি (ঝাড়ুদার) বৃদ্ধা মিলন প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এসময় মশা তাড়ানোর জন্য তার পায়ের কাছেই কয়েল জ্বালানো থাকে।

গতকাল রাতের প্রথমার্ধের কোন এক সময় কয়েলের আগুন তার বিছানায় লেগে বিছানাপত্র এমনকি পড়নের কাপড়সহ শরীরের নিম্নাংশ পুড়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে এ আগুন ঘরের অন্য কোথাও না ছড়ানোয় বাইরের কেউ টের পায়নি।

এদিকে দুর্ঘটনার পর তার সাথে বসবাসকারী একমাত্র ছেলে বাছিন্দ্র সাংমা বাড়ির কাছেই শান্তির মোড়ে আড্ডা শেষে মধ্যরাতে বাড়ি ফিরে মায়ের পোড়া দেহ দেখতে পান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থ আত্মসাৎ, দুইজন গ্রেপ্তার

পোড়াগাঁও ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন ব‌লেন, আগের স্বামী মারা যাওয়ার পর সবুজ নামে একজনকে বিয়ে করেন ওই নারী। পরবর্তীতে সবুজ তাকে ফেলে চলে গেলে তিনি ছেলের সাথে এই ঘরেই বসবাস করতেন।


একাত্তর/আরএ

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর