শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০২:০৬ পিএম

শেরপুরের না‌লিতাবাড়ী‌-হালুয়াঘাট উপজেলার সীমান্তে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হ‌য়ে‌ছে। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর রা‌তে উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নওশেদ আলী হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলী গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধ‌রে বন্য হাতির এক‌টি দল খাদ্যের সন্ধানে গা‌রো পাহাড়ের বিভিন্নস্থানে ঘুরে বেড়াচ্ছে। গেল ভোর রা‌তে নালিতাবাড়ীর সীমানা পেড়িয়ে হালুয়াঘাটের কড়ইতলী গ্রামে আমনের ফসল সাবাড় করতে হানা দেয় বন্য হাতির দলটি। এসময় ফসল রক্ষার্থে হাতি তাড়াতে গেলে নওশেদ আলীকে হাতি শুঁড়ে পেঁচিয়ে আছাড় মে‌রে পা‌য়ে পিষ্ট ক‌রে হত্যা ক‌রে।

আরও পড়ুন: ছিনিয়ে নেয়া ২২ গরু উদ্ধার, ছয় ডাকাত গ্রেপ্তার

শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ জানান, নিজের ধানক্ষেতে হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত সাপেক্ষে ও নিহতের স্বজন‌দের আবেদনের প্রেক্ষিতে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। 

হাতি-মানুষের যে দ্বন্দ্ব তা দূর কর‌তে বন বিভাগ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে এবং এসব উদ্যোগ বাস্তবায়িত হলে হাতি-মানুষের সংঘাত বন্ধ হবে বলেও জানান এই বন কর্মকর্তা।


একাত্তর/জো 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর