সাগর থেকে নদীতে ঢুকতে পারছে না ইলিশ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৯ পিএম

পটুয়াখালীর সাগর মোহনায় ডুবোচর আর অবাধে খুটাজালে মাছ ধরার কারণে বঙ্গোপসাগর থেকে নদীতে মাছ ঢুকতে পারছে না। গতিপথ বদল করে ইলিশ চলে যাচ্ছে অন্যদিকে। 

এতে নদীতে দেখা দিচ্ছে ইলিশের সঙ্কট। চিন্তায় বাড়ছে ইলিশ শিকারিদের। কারণ, যারা ইলিশ ধরেন, তারা সাধারণত অন্য জাতে মাছ শিকারের যান না। 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগরের মোহনায় মেছেরচর নামের এক ডুবোচর। জোয়ারের সময় ডুবে থাকে, অন্যসময় ভেসে ওঠা চরে জাল আর জাল।

গাছের খুঁটিতে জাল লাগিয়ে ডুবো চরগুলোতে মাছ ধরে জেলেরা। এজন্য স্থানীয় প্রভাবশালী আর বন বিভাগের অসাধু কর্মকর্তাদের টাকা দেন তারা।

সাগর মোহনায় শত শত জাল পেরিয়ে মাছ নদীতে ঢুকতে পারে না। একারণেই নদীতে ইলিশ কমে গেছে বলে জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

আরও পড়ুন: ইলিশে বাজার সয়লাব হলেও দাম অনেক চড়া

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন,  ডুবোচরের কারণে মাছের ঝাঁক গতিপথ বদল করে অন্যদিকে চলে যায়। 

এদিকে, বন বিভাগের সংরক্ষিত এলাকায় এভাবে মাছ ধরা বন্ধ করতে টহল জোরদারের কথা জানিয়েছেন পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা।


একাত্তর/এসজে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে...
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর