তিনদিন পর শীতলক্ষ্যায় ভেসে উঠলো নিখোঁজের মরদেহ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:১৫ এএম

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর নিখোঁজ শ্রমিকের মরদেহ ভেসে উঠেছে। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আলামিননগর এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। 

জানা গেছে, নিহত আহামুদুল্লাহ মৃদুল নগরের নলুয়াপাড়া এলাকার ওবায়দুল্লার ছেলে। তিনি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

নৌ-পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ মোস্তফা জানান, বিকেলে এলাকাবাসীর কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। পরে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। 

নিহতের স্বজনরা জানায়, তিনদিন আগে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মৃদুল। মৃদুল হত্যার শিকার হয়েছেন কিনা খতিয়ে দেখার দাবি স্বজনদের। 

আরও পড়ুন: গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কমেডিয়ান রনি

নৌ-পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর