অস্ত্র রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:০০ পিএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন। 

গ্রেপ্তার আবুল হায়াত ওরফে রনি (২৩) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মাদলা গ্রামের আবুল খায়ের পিয়নের বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে।  

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মাদলা গ্রাম থেকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

তিনি আরও জানান, বাটইয়া ইউনিয়নের মাদলা গ্রামের একই বাড়ির আব্দুর রহিমের সাথে জায়গা-জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ক্ষুব্ধ ছিলেন আসামি রনি। বিরোধের জেরে তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা চলমান। একদিন আগে রনি কৌশলে রহিমের বসত ঘরে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ রেখে আসেন। পরে নিজেই জেলা গোয়েন্দা পুলিশকে খবর দেন। অভিযান চালানোর সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে রনিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার বিষয় স্বীকার করায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শনিবার সকালে অস্ত্র আইনে মামলা দিয়ে রনিকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।


একাত্তর/এআর

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর