ভিজিএফ সন্দেহে চাল ভর্তি দুই ট্রাক জব্দ, আটক তিন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১২:৪২ পিএম

নোয়াখালীতে ভিজিএফের চাল পাচার হচ্ছে এমন সন্দেহে চাল ভর্তি দুই ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় চালের মালিক দাবিদারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার দিনগত রাত দেড়টার দিকে জেলার সুবর্ণচর উপজেলার দুই নং চরবাটা ইউনিয়নের তোতার বাজার ও সাত নং পূর্ব চরবাটা ইউনিয়নের মঞ্জু চেয়ারম্যান বাজার থেকে চাল ভর্তি দুটি ট্রাকসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার চর আমান উল্যাহ এলাকার ট্রাক চালক মো. শামীম (৩২), জব্দ করা চালের মালিক দাবিদার চর জুবলি গ্রামের মো. মনির (২৮) ও চর মজিদ গ্রামের ট্রাক চালক মো. ওসমান (১৯)। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ খবর জানান চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস। 

স্থানীয়দের দাবি, জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে ট্রলারযোগে দেশের অন্য স্থানে কালোবাজারির মাধ্যমে বিক্রির উদ্দেশে তোতা বাজার ও মঞ্জু চেয়ারম্যান বাজার ঘাটে ভিজিএফের চাল গুলো আনা হয়। 

image


পরে তোতার বাজার (চট্ট মেট্রো-ট-১২-১০২১) ও মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন ঘাটের পাশে খালি জায়গা থেকে পাচার করতে ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-২০৮৫)  লোড করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় চৌকিদার করিমের মাধ্যমে থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে ট্রাক এবং আলামতসহ পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে ট্রাকের একজন চালক পালিয়ে গেছেন।

আরও পড়ুন: খাদ্যবান্ধবের চাল বিতরণে অনিয়ম, দুই ডিলারকে জরিমানা

ওসি দেবপ্রিয় দাস বলেন, চালের পরিমাণ এখনও হিসাব করা হয়নি। চালগুলো ভিজিএফের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর