গরু ব্যবসায়ী হত্যায় পাঁচ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৫ পিএম

বান্দরবানে ছোট্ট মিয়া নামে এক গরু ব্যবসায়ীকে হত্যায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং প্রমাণ অপসারণে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে বান্দরবানের জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।

দণ্ড পাওয়া আসামিরা হলেন- বান্দরবান সদর উপজেলার লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা উচিংনু মার্মা (২২), উবা চিং মার্মা (৩০), চিং নু মং প্রকাশ হদা (২৩), মং নু মং প্রকাশ মং নু (৫০) এবং একই উপজেলার লুলাই পুনর্বাসন পাড়ার মং থু প্রকাশ মং ক্যাসিং। 

তবে মামলার আরেক আসামি রে অং মার্মার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

রায় ঘোষণার সময় আসামি চিং নু মং প্রকাশ হদা আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক আছেন।

জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, ভিকটিম ছোট্ট মিয়া চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দিয়াকুল এলাকার মৃত আনু মিয়ার ছেলে। তিনি এক নম্বর আসামি উচিংনু মার্মার কাছে দুই হাজার টাকা বায়না দিয়ে একটি গরু কেনেন। পরে গরু আনার জন্য বাকি টাকা নিয়ে রোয়াংছড়ি উপজেলাধীন হানসামাপাড়া বাজারে যাওয়ার পর নিখোঁজ হন।

২০১৭ সালে ১২ সেপ্টেম্বর পুলিশ আসামি উচিংনু মার্মাকে আটক করে। জিজ্ঞাসাবাদ তিনি ভিকটিমকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যে ওই বছরের ১৬ সেপ্টেম্বর পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ঘটনাস্থলে গিয়ে মাটি খুড়ে ভিকটিমের লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় একই দিন ভিকটিমের ভাই মো. আমজু মিয়া বাদি হয়ে বান্দরবান সদর থানায় এজাহার দায়ের করেন। পরে পুলিশ ২০০৭ সালের ৩১ ডিসেম্বর চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন: বিয়ের সাতদিনের মাথায় নববধূকে গলাকেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন

আদালত রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর এ রায় দেন। মামলার বাদী মো. আমজু মিয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

আদালতে উপস্থিত আসামি চিং নু মং প্রকাশ হদাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান কামরুল হাসান।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর