চাঁপাইনবাবগঞ্জে দুইটি ওয়ান-শুটারগানসহ তরুণ গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫’র একটি অপারেশন দল দুইটি ওয়ান-শুটারগানসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার (২০  সেপ্টেম্বর) সদর থানাধীন রানিহাটি ইউনিয়নের মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. সাদেকুল ইসলাম (৩৩) সদর থানার আতাহার বোলনপুর গ্রামের মৃত্যু কান্ত মিয়ার ছেলে।

র‍্যাব -৫ সিপিসি-১ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-হি-তাহমিন তৌকির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর থানাধীন মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি ওয়ান-শুটারগানসহ সাদেকুলকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: বড়াইগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারী নিহত

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অস্ত্র মামলা দায়ের করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা। 


একাত্তর/জো

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর