ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

আপডেট : ২৪ মে ২০২১, ০৯:৫৬ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় ট্রাকের পেছনে চলন্ত পিকআপের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

রোববার (২৩ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

নিহতরা হলেন: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পেকুয়া এলাকার গাড়ি চালক মো: ওহিদ (৩০) ও হেলপার রুবেল (২৫)।

পুলিশ জানায়, পান বোঝাই পিকআপটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলো। এসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার বারৈয়ারহাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপের চালক এবং হেলপার ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, পৌরসভা এলাকার জোরারগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ভোর ৬টা নাগাদ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। নিহতরা দুর্ঘটনা কবলিত পিকাপের চালক ও হেলপার।


একাত্তর/আরএ

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর