মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ৬০

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৮ পিএম

মুন্সীগঞ্জে বিএনপি'র পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পুলিশসহ অন্তত ৬০ জন। 

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে ফেরিঘাট এলাকায় শুরু হওয়া এ সংঘর্ষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে বলে জানা গেছে।

এতে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আবেদিন ও সদর থানার ওসি তারিকুজ্জামানসহ ৩০ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

বিএনপি নেতাকর্মীরা জানান, বিএনপির পূর্বঘোষিত মিছিল মুক্তারপুরে বিভিন্ন এলাকা থেকে বের হয়ে জড়ো হয় ফেরিঘাট এলাকায়। 

এসময় একটি বড় মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। এতে বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে যায়।

এসময় পুলিশ প্রায় অর্ধশত রাউন্ড গুলি ছোঁড়ে। বিএনপি নেতাকর্মীরাও জবাবে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। 

image


পুলিশ জানিয়েছে, এ সংঘর্ষের ঘটনায় মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আবেদিন, সদর থানার ওসি তারিকুজ্জামানসহ ৩০ পুলিশ সদস্য এবং তিন সাংবাদিকসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

সদর থানা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন জানান, বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে মিছিলে আসতে থাকলে পুলিশ বাধা দেয় ও তাদের ব্যানার ছিঁড়ে ফেলে। এতে কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

আরও পড়ুন: প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও গর্ভপাত, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

এসময় তাদের প্রায় ৫০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এখন পর্যন্ত ৩০ জনের মত পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আবেদিনের অবস্থা গুরুতর।

একাত্তর/এসজে

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর