তিতা‌সে পরীক্ষা কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে কিশোর খুন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫১ পিএম

কুমিল্লার তিতাসে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী চাচাতো ভাইকে আনতে গিয়ে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিতাসের গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদরাসা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত কিশোর মো. সিয়াম (১৭) তিতাসের মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার বাক্কা মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা শেষে কেন্দ্র থেকে চাচাতো ভাইয়ের বের হওয়ার জন্য অপেক্ষা করছিলেন সিয়াম। এসময় উপস্থিত লোকজন ও অন্য পরীক্ষার্থীদের সামনেই কয়েকজন লোক এসে সিয়ামকে এলোপাথাড়ি কিল-ঘুষি মে‌রে এবং ছুরিকাঘাত করে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা ও শিক্ষার্থীরা। সেখানে নেয়ার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আমেনা আক্তার জানান, তার কোমরের পেছনের অংশে দুইটি গভীর ছুরিকাঘাত আছে। সোয়া একটায় তাকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। দুপুর পৌনে দুইটার দিকে তার মৃত্যু হয়। 

মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ঘটনা শুনেই পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ আসে। তবে কারা, কেন তাকে মেরেছে, তা এখনও বিস্তারিত জানা যায়নি। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা প্রকাশ করেন তিনি। 

আরও পড়ুন: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, ছুরিকাঘাতে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। মোহনপুর দাখিল মাদরাসার শিক্ষার্থী চাচাতো ভাইকে আনতে গিয়ে সিয়াম হামলার শিকার হয় বলেও জানান তিনি।


একাত্তর/জো

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর