দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও হল সুপারকে অব্যাহতি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৩ পিএম

নওগাঁর রাণীনগরে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে অবহেলার অভিযোগে এক দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব ও হল সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং একইসাথে জরিমানাও করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের আল-আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, কেন্দ্র সচিব শরিফ উদ্দীন মাজহারী এবং হল সুপার বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, তাদের বিরুদ্ধে পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে যথাযথভাবে দায়িত্ব পালন না করার অভিযোগ ওঠার পর দুপুরে সদরের আল-আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে ওই মাদ্রাসার সুপার ও কেন্দ্র সচিব শরিফ উদ্দীন মাজহারীকে ১৫ হাজার টাকা ও হল সুপার পারইল ইসলামি দাখিল মাদ্রাসার সুপার বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন: গাংনীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

একই সাথে পরীক্ষার সকল দায়িত্ব থেকে ওই দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর