তাড়াশে কীটনাশক পান করিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:১০ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূকে জোরপূর্বক কীটনাশক পান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর -শাশুড়ির বিরুদ্ধে। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের চকপাড়ায় এ ঘটনটি ঘটে। 

জানা গেছে, নিহত নাসিমা খাতুন (২৩) বেত্রাশিন গ্রামের সুমন হোসেনর স্ত্রী ও ঝুড়ঝুড়ি গ্রামের গহের আলীর মেয়ে। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান,  শুক্রবার রাতে গার্মেন্টস শ্রমিক নাসিমা ঢাকা থেকে স্বামী সুমনকে নিয়ে বাবার বাড়িতে আসেন। রাত দুইটার দিকে ঝুড়ঝুড়ি গ্রামের ফসলী মাঠে স্বামী ও পূর্ব থেকেই সেখানে অবস্থান করা তার স্বামীর দুই স্বজন মিলে নাসিমাকে জোরপূর্বক কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খাওয়ান। এতে কিছুক্ষণের মধ্যে নাসিমা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বামী তাকে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে নাসিমা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় শ্যালক-দুলাভাই নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নাসিমার শ্বশুর সারোয়ার হোসেন ও শাশুড়ি ফিরোজা খাতুনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
দীর্ঘ ২৫ বছরের ইতিহাস বদলে কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর স্বপ্ন বুনেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৯৫...
পুলিশ বাহিনীতে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কিংবা অপশক্তিকে মদদ দিলে তার বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ফ্যাসিবাদের...
গণমাধ্যমের সঙ্গে সংঘাতের পথ কোনো গণতান্ত্রিক সরকারের হতে পারে না মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, মিডিয়ার সঙ্গে বিরোধ করে সরকারের কোনো...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর