শ্রীবরদীতে মিলাদ শেষে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৪ পিএম

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাণীশিমুল ইউনিয়নের মালাকোণা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, রাতুল (১৪) ওই গ্রামের আবু বক্করের ছেলে ও টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাতুলের বাড়ির পাশে সেলিম মিয়ার পানির পাম্প উদ্বোধন উপলক্ষে মিলাদের আয়োজন করা হয়। মিলাদে অংশ নেয় রাতুলসহ স্থানীয়রা। মিলাদের পরেই শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এসময় হঠাৎ রাতুলের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারকে সান্ত্বনা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। 

আরও পড়ুন: লালপুরে ছুরিকাঘাতে দোকানিসহ চারজন আহত

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর