বড়াইগ্রামে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৮ এএম

নাটোরের বড়াইগ্রামে এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যার পর পালিয়ে গেছেন স্বামী। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে উপজেলার গোপালপুর স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত গৃহবধূ বিউটি খাতুন (৪৫) গোপালপুর স্কুলপাড়া গ্রামের আব্দুল বারেকের স্ত্রী। 

নিহতের ভাই মতিউর রহমান জানান, গোপালপুর মুন্সিপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে পিন্টু (৪৮) নামে এক ব্যক্তি তার বোনকে উত্যক্ত করতো। এই নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ কারণে তার স্বামী বারেক ঘুমন্ত অবস্থায় তার বোনের গলায় হাঁসুয়া দিয়ে কোপ দিয়ে গলাকেটে তাকে হত্যা করে বলে দাবি করেন তিনি। 

তার ভাগ্নি দেখে ফেললে হত্যাকারী বারেক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানান তিনি। 

আরও পড়ুন: বাড়ির সামনে পার্কিং করায় প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর