কলাপাড়ায় ট্রলিচাপায় ছেলের পর আহত মায়ের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:০৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী সড়কে ব্যাটারিচালিত অটোরিকশাকে ট্রলিচাপার ঘটনায় ছেলেকে হারানো এবং দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত মুক্তা বেগম মারা গেছেন। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মাওয়া এলাকায় তার মৃত্যু হয়।

এর আগে, শনিবার দুপুরে দুর্ঘটনায় তার ছেলে জিহাদ ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত জিহাদের ভাই জুনায়েদ (১০), বোন মীম (১৩), দাদী জাহানারা বেগম (৬০) ও  অটোচালক চালক নুর মোহাম্মদসহ (৪০) অজ্ঞাত আরও দুইজন। তারা বর্তমানে ঢাকা ও বরিশালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শনিবার বেলা ১২টার দিকে কলাপাড়ার চাপলী বাজার থেকে অটোরিকশায় করে আট যাত্রী বালিয়াতলী আসার পথে অটোরিকশাটি মুসুল্লীয়াবাদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি খালি ট্রলি অটোটিকে সামনে থেকে ধাক্কা দিয়ে প্রায় একশ ফুট পিছনে টেনে-হিঁচড়ে নিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু জিহাদ নিহত ও সাতজন আহত হয়। ওই দুর্ঘটনায় জিহাদের মা মুক্তা বেগমের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় ও মাথায়ও গুরুতর আঘাত তিনি।

আরও পড়ুন: শিবচরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, গতকালের দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রলিটি আটক করে ট্রলির চালক ও মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর