অটোরিকশাকে ট্রলির চাপায় শিশু নিহত, আহত সাত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী-চাপলী বাজার সড়কে যাত্রীবাহী অটোরিকশার উপর ট্রলি উঠিয়ে দেয়ার পাঁচ বছরের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহত হয়েছে অটোর সাত যাত্রী ও চালক।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মুসুল্লীয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, দুর্ঘটনায় নিহত শিশু জিহাদ (৫) ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের মিঠু খানের ছেলে। 

এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুর ভাই জুনায়েদ (১০), বোন মীম (১৩) ও মা মুক্তা বেগম (৩৪) এবং অটোচালক চালক নুর মোহাম্মদসহ (৪০) অজ্ঞাত তিন যাত্রী।

পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু প্রচণ্ড রক্তক্ষরণে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, আহত মুক্তা বেগমের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া অপর আহতদের মাথা, চোখ, মুখমণ্ডল, পাসহ সারা শরীর জখম হয়েছে। আহতদের মধ্যে এক শিশু ও দুই নারীর অবস্থা আশঙ্কাজনক।

আহত অটোচালক নুর মোহাম্মদ জানান, চাপলী বাজার থেকে সাত যাত্রী নিয়ে তারা বালিয়াতলী আসছিলেন। পথে আরও একজন যাত্রী ওঠেন। তাদের গাড়িটি মুসুল্লীয়াবাদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা খালি ট্রলি তাদের অটোরিকশার উপর তুলে দিলে এ হতাহতের ঘটনা ঘটে। 

আরও পড়ুন: দশমিনায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আহতদের হাসপাতালে পাঠায় এবং নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর ট্রলিটির চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/জো 

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর