মোংলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৪ পিএম

বাগেরহাটের মোংলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে উত্তর চাঁদপাই এলাকার তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, রাজন শেখ (৪৮) রামপাল উপজেলার ভোজপাতিয়া গ্রামের মৃত লোকমান শেখের ছেলে এবং দক্ষিণ চাঁদপাই গ্রামের জহুর শেখের মেয়ের জামাই। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন।

উপজেলার চাঁদপাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রোকন উদ্দিন হাওলাদার জানান, মাত্র ৩-৪ দিন আগে রাজন একটি নতুন ইজিবাইক কিনে চালানো শিখছিলেন। সকাল সাতটার দিকে বাড়ি থেকে ইজিবাইকটি নিয়ে রাস্তায় বের হলে উত্তর চাঁদপাই এলাকার তিন রাস্তার মোড়ে দুর্যোগ সতর্কীকরণ পতাকা টানানো স্টিলের পাইপের সাথে তার ইজিবাইকটির ধাক্কা লাগে। এতে সেই পাইপটি পাশের বৈদ্যুতিক তারের উপর পড়লে তার ইজিবাইকটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজন ও স্থানীয়রা রাজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ সিরাজুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: রাজবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

ডা. শেখ সিরাজুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহই হাসপাতালে নিয়ে আসেন তার পরিবার ও স্থানীয়রা। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি তদন্ত করে পরিবারের কোন অভিযোগ না থাকায় দুপুর দুইটার দিকে রাজনের মরদেহ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর