শেরপুরে সাংবাদিকের ওপর হামলা, আটক এক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫০ পিএম

শেরপুরে রাস্তার পাশে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে সময় টিভির সাংবাদিক শহিদুল ইসলাম হিরার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের নয়ানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও সাংবাদিক নেতাদের তথ্য মতে, রোববার বিকেল সাড়ে চারটার দিকে শেরপুর শহরের নয়ানী বাজারে যান সময় টিভির জেলা রিপোর্টার শহিদুল ইসলাম হিরা। এ সময় নয়ানী বাজারের একটি মসলার দোকানের পাশে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মানিক নামে একজনসহ কয়েকজন তার ওপর হামলা করেন। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এ সময় আবারও হামলা চালানো হয়। এতে নাক-মুখ ও মাথায় প্রচণ্ড আঘাতে রক্তক্ষরণ হয় সাংবাদিক হিরার। পরে সাংবাদিকরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী জানান, সময় টেলিভিশনে কিছুদিন আগে সুদখোরদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিলো। এরই জের ধরে এ ঘটনা হয়েছে। 

এদিকে, হামলার খবর পেয়ে জেলা সদর হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক, সদর থানার ওসি বছির আহম্মেদ বাদল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত সাংবাদিকরা। 

স্থানীয় সাংবাদিকরা ওই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। 

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের পরিচয় শনাক্ত

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি খুবই দুঃখজনক। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের আটক করতে অভিযান চলছে। 

তিনি বলেন, সাংবাদিকের ওপর হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর