টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০২:০৮ পিএম

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে সঙ্গে থাকা অন্য লাইনে মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী কন্টেইনারের একটি বগি টঙ্গীর মধুমিতা এলাকায় লাইনচ্যুত হয়। 

image


টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মোহাম্মদ খান জানান, এ ঘটনায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আরেক লাইন দিয়ে ট্রেন চলছে। এতে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে। 

আরও পড়ুন: আধ ঘণ্টা পানিতে ভাসা আড়াই বছরের শিশু জীবিত উদ্ধার

খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি


দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর