নোয়াখালীতে গাঁজা সেবনকারীকে ছয় মাসের কারাদণ্ড

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৫ পিএম

নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালত এক গাঁজা সেবনকারীকে ছয় মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুল হক ভূঁইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মো. মোহন (২৫) চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে উপজেলার সাধুরখিল আজিম শাহের পোল এলাকাতে সিএনজি অটোরিকশা থেকে সন্দেহবশত মোহনকে আটক করা হয়। এরপর তার কাছে গাঁজা পাওয়া যায় এবং তার মোবাইলে দেখা যায় যে, তিনি ইমোর মাধ্যমে গাঁজা ক্রয়-বিক্রয় করছেন। একই সঙ্গে মুঠোফোনে গাঁজা সেবনের তথ্য-প্রমাণও পাওয়া যায়। 

আরও পড়ুন: ছাত্রছাত্রীকে অপহরণকালে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেপ্তার

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত মোহনকে ছয় মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড করে।


একাত্তর/জো 

ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
চাঁদাবাজি বন্ধ না হলে দেশে আবারও ভয়ঙ্কর রূপে ‘জুলাই’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। 
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে লিখিতভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে...
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর