ছাত্রছাত্রীকে অপহরণকালে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৯ পিএম

নরসিংদীর পলাশে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে দুই ছাত্রছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন।

এর আগে, বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পলাশ থানার ইছাখালী দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর দাখিল পরীক্ষার্থী সিফাত (১৭) ও তার বন্ধু ইতি আক্তারকে (১৬) অপহরণের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, পলাশ থানার ইছাখালী (পূর্বপাড়া) এলাকার তামজিদ মিয়া (২১), জয়পুরা এলাকার মানিক মুখা (২১), নাঈম মৃধা (২১), খাসহাওলা এলাকার আফসার মিয়া (২১) ও শিবপুর থানার দক্ষিণ সাধারচর এলাকার তৈয়বুর করিম (১৮)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, দাখিল পরীক্ষা শেষে ইছাখালী দাখিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে কথা বলছিলেন দুই শিক্ষার্থী সিফাত ও ইতি। এসময় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য দুই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলেন এবং তারা জোরপূর্বক দুই শিক্ষার্থীর আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন। এছাড়াও তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও বইপত্রও ছিনিয়ে নেন। 

আরও পড়ুন: হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাত আটক

তিনি আরও জানান, পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সিফাতকে মোটরসাইকেলে ও ইতিকে অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে থাকেন তারা। পলাশ থানাধীন সরকারচর মোড়ে গজারিয়া ইউনিয়ন বিট পুলিশের চেকপোস্টে পৌঁছলে ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ ও পরীক্ষার্থীদের নিকট থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

এই ঘটনায় ভুক্তভোগী সিফাতের পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন এবং গ্রেপ্তারকৃত আসামীদের নরসিংদী আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপতৎপরতা বন্ধে পুলিশের বিশেষ অভিযানে মোট ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ২৫ জনকে আদালতের মাধ্যমে...
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
সামান্য এক কথার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে গড়ে উঠেছিল উত্তপ্ত ‘মব’ পরিস্থিতি! তবে সেই নাটকীয়তার আগুনে ঘি না ঢেলে স্বয়ং সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে এক আবেগঘন পরিণতির সাক্ষী হলো সবাই। গ্রেপ্তার...
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও অনুসন্ধানী সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে সাভার মডেল থানায় দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও সাজানো’ দাবি করে...
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালন সরকারের নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে সসম্মানে নিজের বাড়ি ফিরেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর