লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১১:০৩ এএম

লক্ষ্মীপুরে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পদ্ম দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনার পরই বিক্ষোভ করেছেন।

নিহত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন পাটওয়ারী (৪৫)। তিনি ওই গ্রামের সাদেক পাটওয়ারীর ছেলে এবং বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের পদ্মা দিঘিরপাড়ে কালভাটের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিল। হঠাৎ ৫-৬ জনের একদল সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আলাউদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসন সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেছেন, বিএনপি-যুবদলের ক্যাডাররা তাকে গুলি করে হত্যা করেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, পূর্ব শত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে এমনটি হতে পারে। এ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা জানা যায়নি। 

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ঘটনা তদন্তসহ এলাকায় চলছে অভিযান। জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ।


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর