কলাপাড়ায় অবৈধ যান বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০১:১৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলীতে ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান এবং সড়কে অবৈধ ট্রলিসহ সকল ধরণের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সপ্তাহকাল আগে গত ২৪ সেপ্টেম্বরের এ দুর্ঘটনায় শিশু জিহাদ, তার মা মুক্তা বেগম ও নানী মিনারা বেগম নিহত হন। এখনও আহতাবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার দুই ভাইবোন ও দাদী।

কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, পৌরসভার মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম এবং দুর্ঘটনায় নিহত পরিবারের স্বজন মিঠু খান ও আজিজ খলিফা প্রমুখ।

মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, কলাপাড়া পৌর শহরসহ উপজেলার ১২টি ইউনিয়নে কয়েকশ কিলোমিটার সড়কে কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টর ও হামজা ট্রলি হিসেবে ব্যবহার করে সড়কে মাল পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে। এসব ট্রলির চালকদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। এছাড়াও বেপরোয়াভাবে চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা। 

আরও পড়ুন: চার বিঘা জমির বেগুন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

তারা দাবি জানান, এসব অবৈধ যানের নিচে চাপা পড়ে প্রতিবছর একাধিক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটছে, পঙ্গুত্ব বরন করছে অনেকে। তাই সড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা। 

এছাড়াও এসব দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তা প্রদানেরও দাবি জানানো হয় এ সমাবেশ থেকে।

সমাবেশ শেষে কলাপাড়ায় সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


একাত্তর/জো

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর