রূপগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৫:০৩ পিএম

শুরু হলো শারদীয় দুর্গোৎসবের। ইতিমধ্যে সনাতন ধর্মের মানুষদের মনে আনন্দের রঙ ছুঁয়ে গেছে। সাজানো হয়েছে মণ্ডপ প্রাঙ্গণ, সেজেছেন মা আনন্দময়ী। 

পুজোর এই আনন্দ দেশের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এগিয়ে এসেছে ১৯৯৮ ও ২০০০ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ব্যাচের শিক্ষার্থীরা। তাদের সংগঠনের নাম সনাতন ১৯৯৮-২০০০। 

image


ফেসবুককেন্দ্রিক ভার্চুয়াল এই সংগঠন এবার দেশের ১৫ জেলার সুবিধাবঞ্চিত শিশু-নারী-পুরুষের মধ্যে আনন্দ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করছে। 

এ ধারাবাহিকতায় শনিবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভিংরাবো এলাকার ইসকন মন্দিরে সংগঠনটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। 

image


এসময় গ্রুপটির অ্যাডমিন পলাশ সরকার বলেন, কিছু মানুষ আনন্দময়ীর আগমনে নিরানন্দ পূজা উদযাপন করেন। এটি আমাদের সদস্যদের নজরে আনা হয়। পরে সবার সম্মতিতে ও আর্থিক সহযোগিতায় একটি ফান্ড গঠন করা হয়। সেখানে থেকে তালিকা তৈরি করে সামান্য কিছু উপহার ওই মানুষগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপটির অ্যাডমিন রাজীব মজুমদার, শেখ বৈদ্য কানন, এসএসসি-৯৮ এইচএসসি ২০০০ ফ্রেন্ডস গ্রুপের অ্যাডমিন মনজুরে মওলা, সনাতনের অর্ণব দত্ত রায়, শুভাশিস চৌধুরী, রাজ কুমারসহ অনেকে। 

image



একাত্তর/এআর


নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতো ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর