কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত, বন্ধ আবাসিক হল

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১:১৮ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি বিলুপ্তের ঘোষণা নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে আবাসিক হল। ছেলে শিক্ষার্থীদের রোববার সন্ধ্যা ৬ টা ও মেয়েদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

এদিকে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক রেজা এলাহীর সমর্থকরা অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা বহিরাগতদের নিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ও আতশ বাজি ফুটিয়েছেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ সমর্থিত নেতাকর্মীরা।  

এর আগে শুক্রবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্তের ঘটনাকে কেন্দ্র করে ধোঁয়াশার সৃষ্টি হয়। সভাপতির পক্ষ থেকে কমিটি বিলুপ্তের কথা বলা হলেও সাধারণ সম্পাদক বলছেন কমিটি বিলুপ্ত হয়নি। 

image

ইলিয়াস সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা বলছেন, কমিটি বিলুপ্তির খবরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে অর্ধশত মোটরসাইকেল নিয়ে শো-ডাউন করেন রেজা সমর্থকরা। এ সময় ইলিয়াস অনুসারীরা তাদের প্রতিহত করতে গেলে তারা ক্যাম্পাস ত্যাগ করে। সে সময় দেশীয় অস্ত্র হাতে ছাত্রলীগ নেতাকর্মীদের ছুটোছুটি করতে দেখা যায়। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রেজা এলাহী গুলিবর্ষন ও ককটেল বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করে বলেন, কমিটি বিলুপ্ত হওয়ায় আনন্দ মিছিল করেছেন তারা। 

আরও পড়ুন: লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগসাজসে সাবেক শিক্ষার্থীদের নেতৃত্বে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করার অভিযোগ অস্বীকার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনগত সহায়তা চাইলে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে উল্লেখ করে এ তিনি বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। 

কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের এমন পরিস্থিতিতে আতংকিত সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। 


একাত্তর/আরবিএস  

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা...
প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীরা। এ সময় তারা ছাত্র রাজনীতি বন্ধসহ তিন দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আল্টিমেটাম দেয়।
বন্যার কারণে স্থগিত থাকা সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সিলেট বিভাগ বাদে দেশে অন্যান্য জায়গায় পরীক্ষা শুরু হয়েছে গত ৩০ জুন থেকে।
চুক্তিভঙ্গ করে সশস্ত্র কার্যক্রম অব্যাহত রাখায় পার্বত্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে  শান্তি প্রতিষ্ঠা কমিটি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর