কারাভোগ শেষে দেশে ফিরছেন ১৩৫ ভারতীয় জেলে

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৬:৪৮ পিএম

তিন মাস চারদিন পর বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে ভারতীয় ১৩৫ জন জেলে দেশে ফিরে গেছে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা কারাগার কর্তৃপক্ষ এবং জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই জেলেদের ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। 

মুক্তি পাওয়া ১৩৫ জেলে তাদের আটটি মাছধরা ট্রলার নিয়ে মোংলা বন্দর হয়ে সমুদ্র পথে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে এফবি মা করুণাময়ী, এফবি মা তারা, এফবি তারা মা, এফবি কৌশিক, এফবি সুস্মিতা, এফবি অনিক, এফবি জয়লক্ষ্মী ১ ও এফবি জয়লক্ষ্মী ২ ট্রলারে করে তারা দক্ষিণ-চব্বিশ পরগনার উদ্দেশ্যে মোংলার ফেরিঘাট থেকে ছেড়ে গেছেন। তাদের বাড়ী ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়। এ সকল জেলেদের নিতে ভারত থেকে আসা তাদের স্বজনেরাও এ ট্রলারেই রওনা হয়ে যান।

এর আগে, বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে জুন মাসের শেষ দিকে নৌবাহিনীর সদস্যরা দুই দফায় অভিযান চালিয়ে আটটি মাছ ধরা ট্রলারসহ ওই ১৩৫ জেলেকে আটক করে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে বন্দি ভারতীয় ওই ১৩৫ জেলেকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছে। আদালতের আদেশ মোতাবেক কারাগার থেকে ওই জেলেদের মুক্তি দিয়ে ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। জেলেরা তাদের আটটি ট্রলার নিয়ে মোংলা থেকে সমুদ্র পথে দেশে ফিরে যাচ্ছে বলেও জানান তিনি।

image


বাগেরহাট জেলা কারাগারের তত্ত্বাবধায়ক এসএম কামরুল হুদা জানান, দুপুরে খুলনা অঞ্চলের ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দ্রজিত হালদারের কাছে ভারতীয় ১৩৫ জেলেকে হস্তান্তর করা হয়। এরপর ওই জেলেরা তাদের ট্রলার নিয়ে সমুদ্রপথে ভারতে ফিরে যাওয়ার জন্য রওনা হয়েছেন। আদালতের মাধ্যমে গত ২৯ জুন ৬৮ জন এবং ৩০ জুন ৬৭ জন ভারতীয় জেলে কারাগারে আসে বলেও তিনি জানান।

আরও পড়ুন: অটোরিকশার সাথে ইউএনও’র গাড়ীর ধাক্কায় আহত আট

প্রসঙ্গত, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে গত ২৮ জুন চারটি ট্রলারসহ ৬৮ জন এবং পরদিন ২৯ জুন চারটি ট্রলারসহ আরও ৬৭ জন ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনীর সদস্যরা। দুই দফায় আটক ১৩৫ জেলেকে মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনীর পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। থানা পুলিশ ওই জেলেদের আদালতে পাঠালে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।


একাত্তর/জো

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
একটি লঘুচাপের রেশ কাটতে না কাটতেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে নতুন আরেকটি লঘুচাপ।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর