শেরপুরের নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ প্রমুখ।
আরও পড়ুন: কারাভোগ শেষে দেশে ফিরছেন ১৩৫ ভারতীয় জেলে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ১০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ১২ হাজার টাকার শিক্ষাবৃত্তি বৃত্তি তুলে দেয়া হয়েছে।
একাত্তর/আরএ
