নোয়াখালীতে ৬০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৭:৫৪ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) সাড়ে নয়টায় উপজেলার অম্বরনগরের এক চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, আটককৃত দুই মাদক কারবারি সাখাওয়াত হোসেন রিয়াজ (২২) ও মো. আনোয়ার হোসেন রুবেল (২৮)। 

পুলিশ জানায়,  গোপন খবরের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার অম্বরনগর ইউনিয়নের পূর্ব অম্বরনগর গ্রামের শাহজাহানের চায়ের দোকান থেকে মাদক কারবারি রিয়াজ ও রুবেলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় যার মূল্য এক লাখ ৮০ হাজার টাকা। 

আরও পড়ুন: মাথায় গাছের ডাল পড়ে সরকারি কর্মকর্তা নিহত 

সোনাইমুড়ী থানার ওসি হারুনুর রশিদ জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটকৃতদের দুই সহযোগী মাদক কারবারি পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/জো 

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর